জমকালো আয়োজনের মধ্যদিয়ে মতলব দক্ষিণে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের গড়েভাঙ্গাঁ এলাকায় গড়েভাঙ্গাঁ প্রিমিয়ারলীগ সিজন-২ এর এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে তালুকদার ফাউন্ডেশন।
খেলায় গড়েভাঙ্গাঁ টাইটান্স বনাম গড়েভাঙ্গাঁ রাইডার্স প্রতিদ্বন্দ্বিতা করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮২ রান করে অলআউট হয় গড়েভাঙ্গাঁ রাইডার্স। ৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গড়েভাঙ্গাঁ টাইটান্স নির্ধারিত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮০ রান করে দলটি। এতে ৩ রানে বিজয়ী হয় গড়েভাঙ্গাঁ রাইডার্স।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, তালুকদার ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মো. হালিম তালুকদার।
খেলায় তালুকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তালুকদার এবিএম মুসার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শোয়েব হোসেন রিপন তালুকদার।
ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেকার আহমেদ ইফতির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. মহসিন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোফাজ্জল হোসেন হাক্কানী, কাউছার আহমেদ জাবেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, শাহজালাল তালুকদার, জিলানী তালুকদার, রাব্বি, জিহাদ, রাসেল, সিয়াম, সয়ন, আরিফ, রিহান, সায়মন, হান্নান, কুদ্দুসসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ ও ক্রীড়া প্রেমীরা।
প্রধান অতিথি মো. হালিম তালুকদার বলেন, আমরা তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলাধুলার পাশাপাশি অসচ্ছল পরিবারের মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, যুবসমাজকে মাদকসহ বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলা সামগ্রী বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছি। এছাড়া খাদেরগাঁও ইউনিয়নকে আলোকিত করার জন্য গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিড লাইট স্থাপন করা হবে।
এসময় তিনি আরও বলেন, অপরাধ দমনে গুরুত্বপূর্ণ স্থানে সিসিক্যামেরা বসানোসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ওয়াইফাই সংযোগ, মেইন রাস্তা থেকে বাড়িতে ডুকার রাস্তার সংযোগ করে দেওয়ার উদ্যোগ নিবে তালুকদার ফাউন্ডেশন। এছাড়া এই ইউনিয়নের বেকারত্ব দূরীকরণে তালুকদার ফাউন্ডেশন কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

মোজাম্মেল প্রধান হাসিব