প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৬:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে হেলে পড়া ভবন পরিদর্শনে তদন্ত কমিটি, খালি করতে গড়িমসি

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর সড়কে একটি চারতলা ভবন পাশের ভবনের দিকে হেলে পড়ার ঘটনায় তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন করেছে। তবে প্রশাসনের নির্দেশনা সত্ত্বেও ভবন খালি করতে গড়িমসি করছেন মালিকরা এমন অভিযোগ উঠেছে।
সোমবার(১৬ মার্চ) দুপুরে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে ঝুঁকি বিবেচনায় ভবন খালি করার নির্দেশ দেয়। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
পরিদর্শন শেষে তদন্ত কমিটি ভবনের গঠনগত অবস্থা (স্ট্রাকচারাল স্ট্রেংথ) যাচাই করতে দেয়ালের আংশিক ভাঙার নির্দেশনা দেয়। বিশেষ করে ভবনের পিলার ও ভিত্তির অবস্থা পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাজী দেলোয়ার হোসেনের ভবনের তৃতীয় তলার পর অনুমোদন ছাড়াই অতিরিক্ত নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ভবনের উত্তর অংশে অতিরিক্ত লোডের বিষয়টিও লক্ষ্য করা গেছে, যা ভবন হেলে পড়ার অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ অবস্থার পরও ভবন পুরোপুরি খালি করা হয়নি, যা নিয়ে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে ভবন দেলোয়ার হোসেন জানান, পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নিবে, আমি তা গ্রহণ করবো।
তদন্ত কমিটির সদস্য ও ফরিদগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাদের জানান, পিলার ও অন্যান্য কাঠামোগত পরীক্ষা শেষে চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ততদিন পর্যন্ত সংশ্লিষ্টদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন