প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৭:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে ৮ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তারা এসব সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

হুইলচেয়ার প্রাপ্তদের মধ্যে রয়েছেন উচ্চঙ্গা গ্রামের অপি পাল, পৌরসভার শহিদ উল্যা, কংগাইস গ্রামের শাহানারা, বাউড়া গ্রামের মো. আলী, কাশিমপুর গ্রামের বিল্লাল, ফুলচোঁয়া গ্রামের ইলিয়াস এবং পূর্ব হাটিলা গ্রামের মুনহাজসহ মোট ৮ জন।

হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন