প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ । ৯:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের বর্ণিল বসন্ত উৎসব

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে সাংস্কৃতিক আবহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের বসন্ত উৎসব। মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করে সংগঠনটি।

বসন্তকে বরণ করে নিতে আয়োজিত এ উৎসবে ছিল গান, নৃত্য, কৌতুক পরিবেশনা ও আলোচনা সভা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দঘন ও বর্ণিল। রঙিন পোশাক, নাচ-গান আর হাস্যোজ্জ্বল উপস্থিতিতে মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জব্বার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী ও হাজীগঞ্জ শাখার সভাপতি শ্যামল কুমার ধর।

উৎসবে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজনটি হাজীগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন