প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ । ১০:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সাংবাদিক হাবীবের শশুরের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহবায়ক সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র শশুর মো. আনোয়ার হোসেন আনুর মৃত্যুর ৪০ দিন উপলক্ষ্যে তাঁর মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মরহুমের নিজ বাড়িতে কবর জিয়ারত এবং এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া-মাহফিলে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, টোরাগড় দক্ষিণ পাড়া আল-আমিন জামে মসজিদের সহকারী ইমাম মাও. মো. আলম। এর আগে মিলাদ ও দোয়া-মাহফিল পরিচালনা করেন, বদরপুর চর বাড়ি জামে মসজিদের ইমাম মাও. আরিফ হোসেন।

দোয়া মাহফিলে মসজিদের মুসুল্লী, মরহুমের পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিজ বাড়ির লোকজন উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম রমজানের দিন ইফতারের পর তিনি নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।

পরের দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া আল-আমিন জামে মসজিদে জানাযা শেষে ওই গ্রামের সর্দার বাড়ির (কাশেম কমিশনারের বাড়ির) পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে শশুর ও তাঁর মরহুম বাবা, ছেলে ও ভাতিজাসহ পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনা করে সকলের দোয়া কামনা করেন, সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন