প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ । ১:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্বামীর মুখের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দিলো স্ত্রী!

অনলাইন ডেস্ক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। স্বামীর মুখে তীব্র দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী পারভীন বেগম (৫০)।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান। অভিযুক্ত ছেরাগ আলী (৮০) উপজেলার রাগৈ সুদুর এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

অভিযোগে পারভীন বেগম উল্লেখ করেন, তার স্বামী ছেরাগ আলী দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে গালমন্দ ও মারধর করে আসছেন। পাশাপাশি তার মুখে তীব্র দুর্গন্ধ থাকায় ঘরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বারবার মুখ পরিষ্কার করার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগে বলা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। তারা স্বামী-স্ত্রী দু’জনই বয়স্ক। তাদের থানায় ডেকে বিষয়টি আলোচনা করে সমাধান করা হয়েছে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন