প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ । ১১:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক, সংবর্ধনা পেলেন সাংবাদিক সালেহ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেলিভিশন সাংবাদিক ফোরাম’-এর ২০২৬ সালের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) শহরের প্রেসক্লাব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে দৈনিক দেশবার্তার নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ বিপ্লবকে সংবর্ধনা দেওয়া হয়।

দিনব্যাপী আয়োজনে সাংবাদিকদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সালেহ বিপ্লবকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ ছাড়া তাঁর সহধর্মিণী মুনিরা আহমেদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাৎ ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

টেলিভিশন সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন