প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ৭:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পাথৈর সপ্রাবি’র দপ্তরির উপর হামলার অভিযোগ

কচুয়া প্রতিনিধি

কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের ১৩নং পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন মেরামতের নির্মাণ কাজের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ার বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী উপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত দপ্তরি কাম প্রহরী মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে কচুয়া থানা একটি লিখিত এজাহার দায়ের করেন। এই ঘটনার শিক্ষক সমাজের প্রতিনিধিরা তীব্র নিন্দা ও অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিদ্যালয় সহকারী শিক্ষক নাছিমা আক্তার ও স্থানীয় লোকজন জানান,বিদ্যালয়ের ভবন ছাদ মেরামতের নির্মাণ কাজের মালামাল কাউকে না জানিয়ে লুটতরাজ করে নিয়ে যাওয়ার সময় বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মোঃ তাজুল ইসলাম বাঁধা প্রদান করেন।

এতে তার উপর ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় পাশের বাড়ির আইয়ুব আলীর ছেলে আকিব হোসেন কিল ঘুসি মেরে মাটিতে ফেলে দেয়। পরবর্তীতে আমরা এগিয়ে আসলে আকিব হোসেন চলে যান, হঠাৎ পিছন থেকে আকিব হোসেন লাঠিসোঁটা নিয়ে দপ্তরীকাম প্রহরী তাজুল ইসলামকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। তাকে মুমূর্ষ অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষক রোকেয়া বেগম জানান, বিদ্যালয়ে ভবনের ছাদের মেরামত নির্মাণ কাজের মালামাল কাউকে না জানিয়ে আকিব হোসেন নিয়ে যাওয়ার সময় আমার দপ্তরি বাঁধা প্রদান করেন । তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে পোলা জখম ও রক্তাক্ত করেন। আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহ অন্যান্যরা এগিয়ে আসলে তাদের সাথে খারাপ আচরণ করেন।

এ ব্যাপারে কচুয়া উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তার জানান, ১৩ নং পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী উপর হামলার বিষয়টি আমি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কচুয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, দপ্তির কাম প্রহরী উপর হামলার বিষয়টি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তদন্ত ও মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন