প্রকাশের সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২ । ৫:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সহ সম্পাদক পদে ইমরান মনির নির্বাচিত 

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ  কমিটিতে সহ সম্পাদক পদে শাহরাস্তির কৃতি সন্তান ইমরান মনিরকে নির্বাচিত করা হয়।
জেলা ছাত্রলীগের সহ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের বিভিন্ন পদ-পদবী নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইমরান মনির বলেন, ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে রাজনীতিতে প্রবেশ করি। ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্যকে বেগবান করতে নিজের উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করবো।
আমাকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক নির্বাচিত করায় মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূলের সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন