প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ১০:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩ টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে.এম. ইশমাম।
নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মিয়াজী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান, সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাইয়ুম হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিসান আহমেদ ও বিদ্যালয়ের অভিভাবক হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন