প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ৮:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার সরকারি পাইলট উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে মিলাদ মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ‍্যালয়ের হল রুমে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী মোঃ বাছির উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন ওয়াদুদ মজুমদার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও অভিভাবক হাবিবুন নবী সুমন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মমিন,কবির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও অভিভাবক কাউসার আহমেদ খোকন, এনামুল হক প্রধান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রানী, আবুল হোসেন ও মোঃ রমজান হোসেন প্রমুখ।
এসময় অনুষ্ঠানে সুধীজন, গণমাধ্যমকর্মী, শিক্ষক-কর্মচারী এবং বিদায়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সফলতা ও দেশ এবং জাতির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন