প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ । ৮:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মিড-ডে মিলের অনিয়ম কোনোভাবেই বরদাশ করা হবে না : ড. মো. জালাল উদ্দিন এমপি

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর ও দক্ষিণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের অনিয়ম কোনোভাবেই বরদাশ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন।
তিনি শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা পচা খাবার সরবরাহ বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে রুটি-কলা বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে এবং স্থানীয় তদারকি জোরদার করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
আগের সংবাদ পড়ুন মতলব উত্তরে মিড-ডে মিলে পচা রুটি খেয়ে অসুস্থ শিক্ষার্থী
চাঁদপুরের মতলব উত্তরে স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা খাবারে আবারও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ ওঠলে এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন এ হুঁশিয়ারি দেন।
আগের সংবাদটি পড়ুন মতলব উত্তরে মিড-ডে মিলে পচা ডিম পেল শিক্ষার্থীরা
৮ এপ্রিল ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান বলেন, “আমার বিদ্যালয়ে ৩৫৪ শিক্ষার্থী রয়েছে। আজ প্রায় ২০০টি ডিম পচা পাওয়া গেছে। বাইরে থেকে ভালো মনে হলেও ভেতরে নষ্ট ছিল। শুরুতে ভালো মানের খাবার সরবরাহ করা হলেও এখন নিম্নমানের খাবার আসছে, যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।”
৬ এপ্রিল একই উপজেলার প্রভাতী শিশুকানন মান্দারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির রুটি খেয়ে এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় রুটিতে পচন ও দুর্গন্ধ থাকার কথা জানান অভিভাবকরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২৯ মার্চ থেকে মতলব উত্তর উপজেলায় ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে চালু হওয়া এ কর্মসূচির আওতায় পাঁচ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহের কথা রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন