প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ । ৯:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত

অনলাইন ডেস্ক

লেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নারীর প্রাণ গেছে।

বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত দিপালীর বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসনে। শুক্রবার এক শোকবার্তায় এ তথ্য জানায় লেবাননে বাংলাদেশ দূতাবাস।

শোকবার্তায় বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লেবানন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মিজ দিপালী বুধবার বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সাথে অবস্থানকালে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন।”

দীপালী চর ভদ্রাসনের চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল এবং রোজিনা খাতুনের মেয়ে।

দূতাবাসের বার্তায় বলা হয়, প্রাথমিক তথ্য অনুসারে একই আক্রমণে দিপালীর কফিল (চাকরিদাতা) এবং তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এসব তথ্য পাওয়া গিয়েছে।

“স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মরহুমার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে।”

দিপালীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে লেবাননে বাংলাদেশ দূতাবাস।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন