প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ৯:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামে এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ালি এলাকার হাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত মেহেদী হাসান পৌরসভার পূর্ব বড়ালি গ্রামের হাজী বাড়ির আমিনুল ইসলামের ছেলে। শনিবার সকালে মেহেদী হাসান মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ফরিদগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের হাজী বাড়ির সামনে দ্রুতগতিতে রায়পুরের দিকে যাওয়া একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড ১২-৩২১০) তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে হেফাজতে নিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে স্থানীয় লোকজন জানান, রাস্তার দু’পাশে গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রসস্থতা নষ্ট করায় গাজ ব্যবসায়ীরা। বারবার প্রতিবাদ করেও প্রশাসনে পক্ষ থেকে সঠিক ভাবে আইনগত ব্যবস্থা না নেওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যেই রাস্তার পাশে থাকা গাছের গুঁড়ি সড়িড়ে রাস্তায় চলাচলের উপযোগী তৈরি করার অনুরোধ জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন