প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ১১:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেলে অনুমোদনহীন বিপজ্জনক সিলিন্ডার গ্যাসের ব্যবহার

নিজস্ব প্রতিনিধি

মোটরসাইকেলে অনুমোদনবিহীন বিপদজ্জনক অবৈধ মানহীন এলপিজি ও সিএনজি সিলিন্ডারে গ্যাসের ব্যবহার বেড়েই চলছে। এই সিলিন্ডারে গ্যাসের ৬০-৭০ শতাংশ জ্বালানি সাশ্রয়ী সুবিধা নিয়ে প্রচারণামূলক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করে বাইকারদের প্ররোচিত করছে বিভিন্ন ব্যক্তি ও স্থানীয় কিছু গ্যারেজ।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাইকে সিলিন্ডারে গ্যাসের ব্যবহারের ফলে ভয়ারহ মৃত্যু ঝুঁকিতে পরবেন মোটরসাইকেল আরোহীরা। কোন মানদণ্ডে এসব সিলিন্ডার তৈরি হচ্ছে এবং তা সঠিকভাবে প্রতিস্থাপন করলে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরতে পারে মোটরসাইকেল আরোহী। বিভিন্ন জরিপে এমনিতেই দেশের সড়ক দুর্ঘটনার ৫০ ভাগই মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পরছেন বলে তারা জানান।

ফরিদগঞ্জ এর এক সিএনজি মেইকার তার বাইকে এইভাবেই এলপিজি সিলিন্ডার দিয়ে তার বাইক চালাচ্ছে, যা যে কোন সময় বড় দূর্ঘটনা ঘটাতে পারে,এতে করে আশপাশের জনজীবন ও ঝুঁকিতে পরতে পারে। অনেকেই এই বিপদজনক কাজকে ফেসবুক শেয়ার করে অন্য কে উৎসাহিত করছেন, যা মোটেই কাম্য নয়।

একটি সিলিন্ডার গ্যাস বাইকে এভাবে নিয়ে ঘুরা মানে আপনি যেনে শুনে একটি বোমা নিয়ে ঘুরছেন, যা অতিরিক্ত রোদ,অতিরিক্ত ঝাঁকি, এমন কি যে কোন গাড়ির সাথে দূর্ঘটনায় বিস্ফোরিত হয়ে,বহু মানুষের মৃত্যুর কারন হতে পারে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন