প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ । ১:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে নৌকার চেয়ারম্যান প্রার্থী নান্টুর গণসংযোগ 

অনলাইন ডেস্ক
সজীব খান : ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী গণসংযোগ করেছেন। মঙ্গলবার ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন।
এ সময় তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চাঁদপুর হাইমচর মাটি ও মানুষের নেত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির হাতকে শক্তিশালী করতে শাহমাহমুদপুর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা মার্কায় ভোট চান।  নৌকায় ভোট দিলে কোন বিপলে যায় না। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করে সবাইকে ঘরে ফিরতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত হলে মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে এ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে।
গণসংযোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন