চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সাথে স্বাক্ষাতকালে শাহজালাল মিশন বলেন, আমি পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে স্বপরিবারে সৌদি আরব গমন করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা আমার হজ্ব কবুল করেন। এবং সুন্দরভাবে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও যেন একদিন আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক পান।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং জনগণের পাশে থেকে কাজ করবেন। দেশ ও মানুষের কল্যাণে বিএনপির রাজনীতি এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি দূরে থাকলেও আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ ফিরে এসে আবারও আপনাদের সাথে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করবো।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এসএম বাকের খন্দকার, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ-সভাপতি মোশারফ হোসেন কারী ও নজরুল ইসলাম বাবলু, সাবেক সহ-সভাপতি কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আঃ কাদের কাজী এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ পাটোয়ারী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিব খান, মনিরুজ্জামান পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সদর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম গাজী, সদস্য সচিব শাকিল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ খান সহ ইউনিয়ন এবং ওয়ার্ডের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে শাহজালাল মিশনের সুস্বাস্থ্য ও পবিত্র হজ্ব সফলভাবে সম্পন্ন করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা তার সুস্থতা ও নিরাপদ সফর কামনা করেন।

নিজস্ব প্রতিনিধি