প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ । ১১:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার ২টি কেন্দ্রে পরীক্ষা অনু্ষ্ঠিত হয়। পরীক্ষায় ১ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

জানা গেছে, এদিন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ বালিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অনুপস্থিতির ৭০১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৩০ জন ও ছাত্রী ৪৭১ জন।

অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, যেসব শিক্ষার্থী নিবন্ধন করেছেন তারা এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে। এর মধ্যে অনেক শিক্ষার্থীর কাছে পুরাতন বই বইগুলো নেই। যার ফলে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন