প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ । ১১:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শ্রমিক নেতার বিরুদ্ধে চালকের চাঁদাবাজির ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা শ্রমিক সংগঠনের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে স্যোশাল মিডিয়াতে দেওয়া চালকের বক্তব্য নিয়ে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

চাঁদপুর – ঢাকা চলাচল গামী আল আরাফাহ স্পেশাল বাস সার্ভিসের চালক মো. ইয়াছিন তার ফেসবুক পেজে লাইভে এসে বলেন, “চাঁন্দাবাজের শহরে আপনাকে স্বাগতম” শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় আমাদের কয়েকটি বাস তিন দিন ধরে আটকে রাখা হয়েছে। ভিডিওতে তিনি দাবি করেন, চাঁদপুর শ্রমিক সংগঠনের নেতা বাবুল মিজিকে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাসগুলো ছাড়ানো হচ্ছে না। চাঁদা দিলে গাড়ি ছাড়বে, না দিলে এখানেই থাকতে হবে। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা নিতে রাজি হয়নি এবং এটিকে সাংগঠনিক বিষয় বলে দায় এড়িয়ে গেছে। ৫২ সেকেন্ডের ভিডিও প্রকাশের পর এলাকায় সমালোচনার ঝড় উঠেছে ।

অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সাথে সম্পৃক্ত শ্রমিক নেতা বাবুল মিজির কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি সমাধান হয়ে গেছে, ঐ ছেলে মিথ্যা কথা বলেছে। পরবর্তীতে সে ক্ষমা চেয়ে আরও একটি ভিডিও পোস্ট করেছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। পুলিশ মামলা নেয়নি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন