প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ । ১১:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লিটল স্কলার্স হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় ‘লিটল স্কলার্স হাইস্কুল’র ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক দোয়া ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুর ১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের  সভাপতি মাহমুদ হাসান জুয়েলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী সুমন চন্দ্র সাহার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লিটল স্কলার্স হাইস্কুলের পরিচালক ও দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন খাঁন, লিটল স্কলার্স হাইস্কুলের পরিচালক (অর্থ) ও মতলব প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক রোটা.রেদওয়ান আহমেদ জাকির,পরিচালক হাফেজা বেগম,নিলুফা ইয়াসমিন সালমা। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া, সহকারী শিক্ষক আল-আমিন ভূঁইয়া, মাইনউদ্দিন মিয়াজী, মো. জয়নাল, জান্নাতুল ফেরদৌসী, তাহমিনা আক্তার, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল মামুন, প্রবীর সাহা, মো. আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া। এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. জামিল, মাহমুদুল হাসান জাহিন,খায়রুল হাসান মুখর, তুরষা রহমান রোজা,নুসরাত জাহান আশা,মো. তানভীর, মো. ইরফান। উপস্থিত বক্তব্য রাখেন  ১০ম শ্রেণির শিক্ষার্থী অধরা আক্তার,মিম আক্তার, ৯ম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া আক্তার,অষ্টম শ্রেণির শিক্ষার্থী আছিয়া আক্তার,সপ্তম শ্রেণির শিক্ষার্থী পিয়ানা আক্তার,আদিবা আক্তার, সুমাইয়া আক্তার ও ফাতেমা আক্তার। বিদায় সম্বর্ধনা পাঠ করেন শিক্ষার্থী ইসরাত জাহান, বিদায়ী বাণী পাঠ করেন মমতা আক্তার মিশি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন শিক্ষার্থী মো. ইরফান, গিতা পাঠ করেন সুদিব।
এ সময় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন|

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন