প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ৯:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দক্ষতা ছাড়া বিদেশ গেলে ভোগান্তি অনিবার্য : ইউএনও জামিউল হিকমা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সদর উপজেলায় নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ের মাইগ্রেশন রাইটস অ্যান্ড প্রটেকশন কমিটির (এমআরপিসি) সদস্যদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সিসিডিএ’র সিমস-২ প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা বলেন, সরকার লিগ্যাল মাইগ্রেশন নিশ্চিত করতে কাজ করছে। ভুল সিদ্ধান্ত ও অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রবণতা অনেকের জীবন ঝুঁকির মুখে ফেলছে। এতে দেশের মূল্যবান মানবসম্পদ ও অর্থ দুই-ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, যারা অতিরিক্ত আগ্রহ নিয়ে দ্রুত বিদেশ যেতে চান, তাদেরকে সচেতন করতে হবে। দক্ষতা ছাড়া বিদেশ গেলে ভোগান্তি অনিবার্য। তাই কমিটির সদস্য হিসেবে আপনাদের দায়িত্ব— মানুষকে সঠিক তথ্য দেওয়া এবং নিরাপদ পথে যেতে উৎসাহিত করা।

ইউএনও উল্লেখ করেন, সরকার বিভিন্ন জিও ও এনজিও’র সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে কেউ অবৈধভাবে বিদেশে না যায় এবং অভিবাসন প্রক্রিয়া নিরাপদ ও নিয়মতান্ত্রিক হয়।

প্রশিক্ষণে সঞ্চালনা করেন সিসিডিএ সিমস-২ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার। প্রকল্প কর্মকর্তা মো. শাহজাহান প্রশিক্ষণ পরিচালনা করেন এবং নিরাপদ অভিবাসন বিষয়ে এমআরপিসি সদস্যদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক এ কে এম মাহতাব উদ্দিন।

উল্লেখ্য, সিসিডিএ’র সিমস-২ প্রকল্প ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত চাঁদপুর জেলার ৬টি উপজেলা, ৩৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় নিরাপদ অভিবাসন বিষয়ক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন