প্রকাশের সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২ । ২:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের মেঘনা নদীতে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান পরিচালিত হয়।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।

অভিযানকালে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ কোস্টগার্ডের একটি প্রশিক্ষিত দল ও উপজেলা মৎস্য অফিস মতলব উত্তর।
মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন