প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ । ১২:৪০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রথম শ্রেণীর মর্যাদা ধরে রাখতে সেবার মানোন্নয়নের তাগিদ : বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন

এস. এম ইকবাল
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেলে তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে যান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া এবং পৌর সহায়ক কমিটির সদস্যরা তাঁকে স্বাগত জানান।
পৌরসভার সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও ফরিদগঞ্জ পৌরসভা এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, পৌর নাগরিকদের মানসম্মত ও সময়োপযোগী সেবা নিশ্চিত করতে হবে, যাতে পৌরসভা জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়। সেবার মান উন্নত হলে নাগরিকরাও স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করবে।
তিনি আরও বলেন, চলমান উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। প্রথম শ্রেণীর মর্যাদা অর্জনই যথেষ্ট নয়-এ মর্যাদা ধরে রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সর্বোপরি, পৌরসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হতে হবে মূল লক্ষ্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, ওসি (তদন্ত) এমদাদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির এবং পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খানসহ অন্যান্য কর্মকর্তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন