প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ । ১২:০২ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি

অনলাইন ডেস্ক
মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার( ২৩ এপ্রিল-২০২৬) নির্বাচনের রিটানিং কর্মকর্তা সাইদুর রহমান শিবলু প্রেসক্লাবের নির্বাচন ঘোষণা করেন।
তিনি জানান নির্বাচন কমিশন ও ভোটার তালিকা নিয়ে লিগ্যাল নোটিশ করা হয়েছে।
ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা ভোটার হওয়ার জন্য আবেদন করেছে, বাদ পড়া  ভোটারা তালিকায় তাদের নাম অন্তভূক্ত করে নির্বাচন স্থগিত রেখে তাদের সুযোগ দেওয়া জন্য আবেদন করেছে। লিগ্যাল নোটিশের জবাব দেওয়া ও আবেদনকারী ভোটারদের বিষয় বিবেচনা করে নির্বাচন স্থগিত করা হয়। প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখান থেকে কোন প্রার্থীকে বাদ দেওয়া সুযোগ না। মতলব উত্তর প্রেসক্লাবের কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সকল সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হবে।
মতলব উত্তর প্রেসক্লাবের আহবায়ক মাহবুব আলম লাভলু জানান, রিটানিং কর্মকর্তা নির্বাচন স্থগিত করেছে। সে অনুযায়ী আমরা সকল সদস্য কাজ করছি। কমিশনার নির্বাচন পরিচালনা করে না, রিটানিং কর্মকর্তা নির্বাচন সকল সিদ্ধান্ত দেয়। মতলব উত্তর প্রেসক্লাবের কমিটির কথা শুনছি, তা তাদের নিজস্ব ব্যাপার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন