আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মো. সুলতান কাজী জনগনের মতামত জানতে চেয়ে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের কাজী বাড়ি ফরকানিয়া হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ও সুপারিন্টেন্ডেন্ট ইন্জিনিয়ার (আর.ই.বি) কাজী মো. নুরুল গনির সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শাহাদাতের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল গনি, স্বপন চন্দ্র দেবনাথ, সাবেক ইউপি সদস্য চেয়ারআলী বকাউল, মো. শাহ আলম কাজী, জহির কাজী, আব্দুর রাজ্জাক প্রধান, নুরুল আমিন প্রধান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত প্রধান, সাখাওয়াত সুমন প্রধান, হেলাল প্রধান, পলাশ ডাক্তার, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হোসেন মিয়াজী, মো. রুবেল পাটোয়ারী, ছাত্রদল নেতা সোলাইমান প্রধান, হযরত আলী তালুকদার, ৮নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের পক্ষে রাম চন্দ্র, রতন দাস, রনজিৎ দাস, রাজু দাস, তপু দাস প্রমুখ।
এসময় বক্ততারা এবং উপস্থিত জনগণ একইসুরে মো. সুলতান কাজীকে আগামীতে চেয়ারম্যান পদে দেখতে চায় এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করেন।
খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, ভবিষ্যতে ইউনিয়নবাসীর সেবক হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। যদি আমার দ্বারা কোনো অন্যায় কাজ হয় তাহলে আল্লাহ যেনো যেকোনো উপায়ে আমাকে চেয়ারম্যান পদ থেকে বিরত রাখে। এসময় তিনি সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

মোজাম্মেল প্রধান হাসিব