প্রকাশের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ । ৯:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ডিসি অফিসে ‘ভয়েস অব জুলাই’ ও ছাত্রদল হাতাহাতি, আহত ৪

অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে ‘ভয়েস অব জুলাই’ নামের একটি সংগঠনের সঙ্গে ছাত্রদলের হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এতে কয়েকজন আহত হয়েছেন।

সংগঠনটির অভিযোগ- জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। স্মারকলিপিতে জুলাই যোদ্ধাদের সম্মানহানির অভিযোগ তুলে প্রতিবাদ, দোষীদের শাস্তি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

এই স্মারকলিপি জমা দেওয়ার সময় সেখানে ছাত্রদলের কয়েকজন উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় জেলা প্রশাসনের দুই কর্মচারীসহ ৪ জন আহত হয়।

এদিকে ঘটনার পরপরই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মচারী আহত হয়েছেন। পরে উভয়পক্ষকে নিয়ে তিনি বৈঠকে বসেন। সেখানে তারা তাদের ভুল স্বীকার করেন বলে জানান জেলা প্রশাসক।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন