প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ৯:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সাবেক মেম্বার সুফিয়ার অপকর্মের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি

​চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের সাজিরপাড় গ্রামে সাবেক ইউপি সদস্য সুফিয়া বেগমের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও সালিশের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী। সোমবার (২৭ এপ্রিল) সকালে কচুয়া-সাচার সড়কের সাজিরপাড় এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

​বিক্ষোভ সমাবেশে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এসময় তারা সুফিয়া বেগমকে ‘প্রতারক, দুর্নীতিবাজ ও মাদক কারবারি’ আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেন।

​অভিযোগ করেন, বিগত ১৬ বছরে থানা ও চাঁদপুর কোর্টে মিথ্যা মামলা দিয়ে এলাকার অন্তত ১৭টি পরিবারকে নিঃস্ব করেছেন সুফিয়া বেগম। বিগত সরকারের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় তিনি সাধারণ মানুষকে হয়রানি এবং সালিশের মাধ্যমে অনেকের সম্পত্তি বিক্রি করিয়ে কৌশলে অর্থ আত্মসাৎ করেছেন।

​ভুক্তভোগী গাজী মিয়া অভিযোগ করে বলেন, ২০১০ সালে সুফিয়া বেগম আমার বোন শাহিদা আক্তারের স্বামী আলমগীরকে দিয়ে থানায় একটি মিথ্যা মামলা করান। এরপর সালিশের কথা বলে স্ট্যাম্পে শাহিদার স্বাক্ষর নিয়ে জাল তালাকনামা তৈরি করেন। ওই সময় সুফিয়া মধ্যস্থতা করে আলমগীরের পরিবারের কাছ থেকে ৩ লক্ষ টাকা আদায় করলেও সেই টাকা আমার বোনকে না দিয়ে নিজেই আত্মসাৎ করেন।

​দীর্ঘ ১৬ বছর পর গত ১১ এপ্রিল ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ উল্লাহ এক সালিশি বৈঠকে ওই টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়। সেখানে সুফিয়া বেগম ও তার ছেলে আবু তাহের টাকা ফেরত দেওয়ার কথা স্বীকার করেন এবং ১৮ এপ্রিল তা পরিশোধের অঙ্গীকারনামা প্রদান করেন।

​সাজিরপাড় গ্রামের সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবারগুলো এই নারী নেত্রীর প্রতারণার হাত থেকে বাঁচতে এবং তার যথাযথ শাস্তির নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন