প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ৯:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর অযাচক আশ্রমে স্বামী স্বরূপানন্দ ও মা মণি সংহিতা দেবীর পুণ্য মহাসমাধি দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরে যথাযথ মর্যাদায় অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এবং তাঁর সুযোগ্য মানসকন্যা মা মণি সংহিতা দেবীর ৪২তম মহাপ্রয়াণ ও মহাসমাধি দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ এপ্রিল) চাঁদপুর অযাচক আশ্রমে ব্যাপক ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল ভোর সাড়ে ৫ টায় ঊষা কীর্তন, সকাল ৮টায় মঙ্গল শঙ্খধ্বনি, ৮টা ২০ মিনিটে শ্রী শ্রী অখণ্ড সংহিতা পাঠ, সকাল সাড়ে ৮টায় সমবেত উপাসনা, সকাল ১০.১৫ মিনিটে ব্রহ্মগায়ত্রী গীত।

দুপুর দেড়টায় হরি ও মহানাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। সবশেষে দুপুর আড়াইটায় শান্তি বাচনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে। আয়োজনকে ঘিরে সকাল থেকেই চাঁদপুর অযাচক আশ্রমে স্বামী স্বরূপানন্দর শত শত ভক্তবৃন্দের আগমন ঘটে। প্রার্থনায় তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর অজসক আশ্রমের অধ্যক্ষ ব্রহ্মচারী সুরেশ মজুমদার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিনয় ভূষণ মজুমদার, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চট্টগ্রামের ভ্রাতা অধ্যাপক সুভাষ কান্তি নাথ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন