প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ৯:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ পুরুষ নির্যাতন জাতীয় প্রতিরোধ কমিটির নবযাত্রা

নিজস্ব প্রতিনিধি

পুরুষ নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সহায়তা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ‘বাংলাদেশ পুরুষ নির্যাতন জাতীয় প্রতিরোধ কমিটি’ নামে একটি নতুন সংগঠনের যাত্রা শুরু হতে যাচ্ছে। সংগঠনটির আহ্বায়ক জনপ্রিয় ইসলামী সংগীতশিল্পী ও সাংবাদিক শেখ মুহাম্মদ শাহ্ আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও আইন উপদেষ্টা হিসেবে দেশের বরেণ্য চাকরিজীবী, ব্যবসায়ী, আইনজীবী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা যুক্ত হবেন। ইতিমধ্যে এ বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে।

সংগঠনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নূরুল ইসলাম (নাহিদ)। রাজধানীর এলিফ্যান্ট রোডের নিউমার্কেট এলাকার লরেণ ভিস্তা সুপার মার্কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয় নির্ধারণ করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক শেখ মুহাম্মদ শাহ্ আলম বলেন, সমাজে পুরুষ নির্যাতনের বিষয়টি অনেক সময় আড়ালে থেকে যায়। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, ভুক্তভোগীদের সহায়তা প্রদান এবং আইনি সহায়তা নিশ্চিত করাই সংগঠনটির মূল লক্ষ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে থেকেই জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আহ্বায়ক ও সদস্যসচিব ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন