প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ১০:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাদক ডিলার ধরিয়ে দিলে ১০ হাজার, বিক্রেতায় ৫ হাজার পুরস্কার ঘোষণা জিয়া প্রধানীয়ার

সাইদ হোসেন অপু চৌধুরী

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছেন জিয়া প্রধানীয়া। তিনি ঘোষণা দিয়েছেন—মাদক ডিলারকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা এবং মাদক বিক্রেতাকে ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে স্থানীয় জনগণের সম্মুখে তিনি এই ঘোষণা প্রদান করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে চাঁদপুর শহর–এর ৭ নং ওয়ার্ডে মাদকের বিস্তার নিয়ে উদ্বিগ্ন ছিলেন স্থানীয়রা। তরুণ সমাজসেবক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর পৌর শাখা–এর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা জিয়া প্রধানীয়া মনে করেন, সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। তাই তিনি সাধারণ মানুষকে উৎসাহিত করতে এই পুরস্কার ঘোষণার উদ্যোগ নেন।

এ বিষয়ে জিয়া প্রধানীয়া বলেন, মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। পরিবার ভাঙছে, সমাজ অস্থির হচ্ছে। আমরা যদি সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলি, তাহলে মাদক ব্যবসায়ীরা টিকতে পারবে না। আমার এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমি চাই মানুষ সাহস নিয়ে এগিয়ে আসুক এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করুক। এদিকে, মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন চাঁদপুরের ৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিভিন্ন সময়ে মাদকবিরোধী অবস্থান তুলে ধরে সমাজকে সচেতন করার আহ্বান জানিয়েছেন। তাঁর এই দৃঢ় অবস্থানও স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে অনুপ্রাণিত করছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ মানুষকে আরও সচেতন ও সাহসী করে তুলবে। অনেকেই বলছেন, এমন সামাজিক দায়বদ্ধতা তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।

সচেতন মহল আশা করছেন, এই উদ্যোগের ফলে জিয়া প্রধানীয়ার মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার হবে এবং প্রশাসনের সঙ্গে জনসাধারণের সমন্বয়ে একটি মাদকমুক্ত পরিবেশ গড়ে উঠবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন