প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ১১:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি ও খাল খনন সরকারের প্রতিশ্রুতি : ডিসি আহমেদ জিয়াউর রহমান

মোঃ মাসুদ রানা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান-এর সাথে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ এপ্রিল  সকালে উপজেলা পরিষদ হলরুমে (নতুন) এ সভার আয়োজন করা হয়। ​

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক।

সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মহোদয় শাহরাস্তি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলার বিষয়ে স্থানীয় প্রতিনিধিদের সাথে খোলামেলা আলোচনা করেন। তিনি সরকারের উন্নয়নমূলক কাজগুলো ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

​সভায় উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আমি প্রতিটি উপজেলাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি।

শাহরাস্তির ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানকার মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আমরা সরকারের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি এবং খাল খনন, সরকারের প্রতিশ্রুতি ও ইনোভেশনের ওপর আমাদের জোর দিতে হবে।

একই সঙ্গে মাদক,কিশোরগ্যাং,সামাজিক নিরাপত্তা, টেকসই উন্নয়ন, শিক্ষা পাঠদান কার্যক্রম, উপর গুরুত্ব আরোপ করেন। ​তিনি আরও বলেন, ‘উপজেলা প্রশাসনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে মনে রাখতে হবে, আমরা জনগণের সেবক। সাধারণ মানুষ যেন আমাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা সময়মতো এবং নির্বিঘ্নে পায়, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্রে অবদানের জন্য আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেও আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের আগমনে শাহরাস্তি উপজেলা প্রশাসন অত্যান্ত আনন্দিত। তার দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে শাহরাস্তি উপজেলার উন্নয়ন যাত্রা আরও গতিশীল হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং স্থানীয় সাংসদ, রাজনীতিবিদ ও  জনপ্রতিনিধিদের সহযোগিতায় উপজেলার মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাব।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সেকিউটি ম্যাজিস্ট্রেট  হিল্লোল চাকমা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া,সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক  আক্তার হোসেন পাটোয়ারী,শহীদুল্লাহ কায়সার,পৌর বিএনপির আহবায়ক মোঃ আবুল কালাম, যুগ্ন আহবায়ক বেলায়েত হোসেন সেলিম,
যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ রহিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহাজান, পৌরসভা যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা।

সভায় আরও উপস্থিত ছিলেন,মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান,  কুরফুলেনেছা মহিলা কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির,শাহরাস্তি সরকারী উবির প্রধান শিক্ষক ইমাম হোসেন, উপজেলা মসজিদের ইমাম মোঃ শরিফুল ইসলাম, সাংবাদিক নেতৃবৃন্দ মইনুল ইসলাম কাজল, মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, মোঃ মাসুদ রানা, নোমান হোসেন আখন্দ ও নিজ মেহের সপ্রাবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরভীন সুলতানা লাভলী প্রমুখ বক্তব্য উপস্থাপন করেন।

সরকারি কর্মকর্তাদের মধ্যে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাইনুল  হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, জেলা প্রশাসক একই দিন শাহরাস্তি পৌরসভা, শাহরাস্তি মডেল থানা, সুচিপাড়া দক্ষিণ ইউপির সরকারি কয়েকটি দপ্তর পরিদর্শন করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন