প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ । ৯:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁবিপ্রবি’র প্রস্তাবিত স্থান ও কুমারডুগী বিশ্ব খাল পরিদর্শনে চাঁদপুর জেলা প্রশাসক

মাসুদ হোসেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট হতে শাহতলী পর্যন্ত বিশ্ব খাল পুনঃ খননের উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উক্ত খালটি সরেজমিনে পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সেই সাথে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন তিনি। এসময় জেলা প্রশাসক খালটি পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, দেশের জন্য এই মুহূর্তে খাল খনন কর্মসূচি অতি প্রয়োজন। খাল খনন কর্মসূচি ছিল মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আন্দোলন এবং একটি বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তাঁর লক্ষ্য। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও সেই কর্মসূচি হাতে নিয়েছে সরকার। খাল খননকাজ শেষ করতে পারলে দেশের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশবাসী উপকৃত হবে।
এদিকে চলতি বছরের আগামী ১৫ কিংবা ১৬ মে চাঁদপুর সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপির দলীয় নেতৃবৃন্দের মুখে মুখে। প্রধানমন্ত্রীর সফরে কর্মসূচির অংশ হিসেবে উক্ত খাল পুনঃ খননের উদ্বোধন সহ পার্শ্ববর্তী বিলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করবেন বলে জানা যায়। সেই লক্ষেই দুটি স্থান পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ দলীয় নেতৃবৃন্দ।
জেলা প্রশাসকের পরিদর্শকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিক দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাবেক সহ সভাপতি আবু তাহের খোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সহ সভাপতি মোশাররফ কারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান, সাবেক সহ সভাপতি জহির বেপারী,  ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন