প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৬:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নামে ১৫ শতক ভূমির ব্যবস্থা করবো : ডিসি আহমেদ জিয়াউর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নামে ১৫ শতাংশ জায়গার ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে চাঁদপুর সদর এসিল্যান্ডকে চিঠি দিবো। দ্রুত চাঁদপুর পৌর এলাকায় জায়গার ব্যবস্থা করতে। এ ছাড়াও বাবুরহাট শিশু বিদ্যালয়ের ভিতরে জায়গা দেখবো। সেখানেও কতৃর্পক্ষ সাথে কথা বলে ব্যবস্থা করা যায় কিনা। এক্ষেত্রে আমি সব ধরনের সহযোগিতা করবো।

তিনি বলেন, আমরা বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষাথীদের সব ধরনের সহযোগিতা করবো। তাদের পাশে থাকবো। বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষাবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের অবকাঠামো, পাঠদান পদ্ধতি এবং সহায়ক সেবার মান উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুরের বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য ১৫শতক ভূমি ব্যবস্থা করার জন্য আমি ডিসি মহোদয়কে অনুরোধ করছি। বর্তমানে বিদ্যালয়টি যেখানে আছে, তা স্থায়ী নয়। বিদ্যালয়ের জন্য ১৫শতক ভূমি খুবই প্রয়োজন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের নামে ১৫ শতক ভূমি নামজারি করতে অনেক আগেই চিঠি দিয়েছে। নইলে বিদ্যালয়টি টিকিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়বে।

শিক্ষার্থীরা কোথায় যাবে।তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে।এ ছাড়াও আমি বিগত সময়ে আমার ব্যক্তিগত তরফ থেকে অত্র বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী সকল শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিয়েছি। ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় বিদ্যালয়ের কাজে সহযোগিতা করছি।

সভায় অংশ নেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য চাঁদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল তপাদার কাঞ্চন, সদস্য সমাজসেবা অফিসার (নিবন্ধন) মোঃ মনিরুল ইসলাম, সদস্য জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি, সদস্য জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান,সদস্য বিদ্যালয়ের নির্বাহী সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান, সদস্য প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব প্রতিমা রানী ভৌমিক, সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম খান এবং অভিভাবক প্রতিনিধি মো. তাজুল ইসলাম মজুমদার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন