প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৬:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

“আলু প্রকল্পে বদলে যাচ্ছে জীবন: উদ্যোক্তা তৈরির সাফল্যগাঁথা তুলে ধরে পুনরায় চালুর জোর দাবি তানিয়া ইশতিয়াক খানের”

সাইদ হোসেন অপু চৌধুরী

রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে কৃষি বিপণন অধিদপ্তর বাস্তবায়নাধীন “আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন” প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন বিজয়ীর ফাউন্ডার, উদ্যোক্তা, সংগঠক ও প্রশিক্ষক তানিয়া ইশতিয়াক খান।

বক্তব্যে তিনি তুলে ধরেন, এই প্রকল্পের আওতায় পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, আলুর কুকিং ডেমোনস্ট্রেশন প্রোগ্রাম, উদ্যোক্তাদের বিনামূল্যে যন্ত্রপাতি বিতরণ এবং কৃষকদের জন্য হিমায়িত ঘর (কোল্ড স্টোরেজ সুবিধা) প্রদান এসব উদ্যোগ দেশের কৃষক ও উদ্যোক্তাদের জন্য এক অনন্য আশীর্বাদ হয়ে উঠেছে। তাঁর ভাষায়, এই প্রকল্প শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ ছিল না; বরং হাজারো মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে।
তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে শত শত নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে। হাজারো বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ব্যক্তি, পরিবার এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আমরা অসংখ্য সফলতার গল্প দেখেছি, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
তানিয়া ইশতিয়াক খান জোর দিয়ে বলেন, আসন্ন জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও দেশের উদ্যোক্তা সমাজের পক্ষ থেকে তিনি এই প্রকল্পটি পুনরায় চালুর দাবি জানান। তাঁর মতে, প্রকল্পটি অব্যাহত থাকলে আরও নতুন উদ্যোক্তা তৈরি হবে, বেকারত্ব কমবে এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
উদ্যোক্তাদের প্রতিনিধি হিসেবে তাঁর এই জোরালো আহ্বান উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং কৃষি-ভিত্তিক উদ্যোক্তা উন্নয়নে এমন প্রকল্পের ধারাবাহিকতা কতটা প্রয়োজনীয় তা স্পষ্টভাবে তুলে ধরে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আঃ রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আব্দুল আলম এবং সাবেক প্রকল্প পরিচালক আনোয়ারুল হক।সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক নাসির-উদ-দৌলা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন