প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ । ১২:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রাইস মিলে প্রশাসনের অভিযান: পাটজাত মোড়ক ব্যবহারে এক মাসের আল্টিমেটাম

মো. মাসুদ রানা

শাহরাস্তিতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার ৩০, এপ্রিল দুপুরে টামটা দক্ষিণ ইউনিয়নের শিবপুর এলাকায় অবস্থিত ‘মিম ও মিনা অটো রাইস মিল’-এ এ পরিদর্শন ও সচেতনতামূলক অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান পরিচালনার সময় দেখা যায়, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও উৎপাদিত পণ্যের মোড়কীকরণে অনেক ক্ষেত্রে পাটজাত ব্যাগের ব্যবহার নিশ্চিত করা হচ্ছে না।

এ প্রেক্ষিতে মিল কর্তৃপক্ষকে কঠোর সতর্কবার্তা দিয়ে ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “আগামী এক মাসের মধ্যে শতভাগ পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আইন বাস্তবায়ন না হলে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে জেলা পাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত পাট উন্নয়ন সহকারী মোহাম্মদ মাঈনুদ্দিন এবং শাহরাস্তি থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এ আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বিদ্যমান আইনে ধান, চাল, গমসহ মোট ১৯টি পণ্যের মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আইন অমান্য করলে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন