প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ । ৯:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বেসরকারি এমপি ভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের খুব শীঘ্রই বদলি শুরু হবে: শিক্ষামন্ত্রী মিলন

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়ায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ মে ২০২৬) বিকেলে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়।

উপজেলার বালিকা গ্রুপ থেকে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলাররা অংশগ্রহণ করে। ফাইনালে বালক কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হন।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী মিলন বলেন, বেসরকারি এমপি ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকদের খুব শীঘ্রই বদলি শুরু হবে। তার পাশাপাশি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদের খুব শীঘ্রই নিয়োগ প্রদান শুরু হবে।

তিনি আরো বলেন, আমার ছোট সোনা মনিরা, তোমরা কেমন আছ:  আমরা লেখাপড়াকে আনন্দময় করে তোলবো তোমরা যেন ভবিষ্যতে বাংলাদেশ গড়ে তোল এটাই আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন। আমরা সকল স্কুলে ড্রেস দেব,  মেয়েদের জন্য ফ্রগ, জুতা ও ব্যাক দেব। মিড ডে মিল্ক সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।  তোমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকবে। নাচের ,গানের, খেলাধুলা ও কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে সুন্দর সুন্দর পুরস্কার নিয়ে বাড়িতে যাবে।  খেলাধুলার মধ্যে জয় পরাজয় থাকবে আজকে যারা বিজয়ী হয়েছ তোমাদের জন্য শুভ কামনা, আর যারা পরাজয় হয়েছ শুভকামনা রইল আগামী দিনের জন্য। তোমাদের আবেদনের প্রেক্ষিতে, এই বছরে তোমাদের জন্য আরেকটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার হবে শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাজমুন নাহার বেবী সদস্য, জাতীয় কার্যনির্বাহী কমিটি, বিএনপি সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।

​অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তোলে দেন মন্ত্রী। এসময় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন