প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ । ১:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৩৫০ গ্রাম গাঁজা সহ এক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

মো: রাছেল, কচুয়া : কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ মো: আরিফ হোসেন (১৯) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

কচুয়া থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার সাচার ক্যাম্পের আইসি এসআই মো: আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাচার বাজার জগন্নাথ মন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে দেহ তল্লাসী করে মো: আরিফ হোসেনের সাথে থাকা ৩৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী মো: আরিফ হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার ইউনিয়নের নগরপাড়া গ্রামের মো: আহাদ মিয়ার পুত্র।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, এব্যাপারে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে মাদক ব্যবসায়ী মো: আরিফ হোসেনকে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন