চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ২ মে দুপুরে দুর্গাপুর ইউনিয়নের দাশের বাজার এলাকার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে সালাউদ্দিন (৩৮) ও কাইয়ুম সর্দার (৩৬)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইদিন রাতে হাজীপুর এলাকায় আরেকটি অভিযানে আব্দুল কাদির মোল্লা (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মতলব উত্তরকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কেউ ছাড় পাবে না।

নিজস্ব প্রতিনিধি