প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬ । ৯:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান, দুই পাশে ভাঙা হবে ২৭০টি অবৈধ স্থাপনা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা সদর থেকে লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

রোববার (৩ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়-এর সামনে থেকে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি নেতৃত্বে
এ অভিযান শুরু হয়। অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে।
অভিযানকালে পুলিশ সুপারের বাসভবনের উত্তরপাশে, ওয়ারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন এলাকা, ওয়ারলেস সবজি বাজার, গোশতের বাজার ও ওয়ারলেস মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের স্থাপনা ভেঙে ফেলা হয়।

ওয়ারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস বলেন, এই জায়গা সড়কের অংশ। এখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু বহু বছর ধরে এই বাজারের ইজারা দিয়ে আসছে চাঁদপুর পৌরসভা। ইজারাদার কবির খলিফা নিয়মিত খাজনা আদায় করছেন।

এর আগে সড়ক বিভাগ থেকে এসব এলাকায় নোটিশ দেওয়া হয় এবং অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী বলেন, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ। আজ জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই অভিযান চলবে। জেলা সদর থেকে লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশের ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, উচ্ছেদের পর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি তালিকা করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, সড়কের দুই পাশে কিছু নিয়মিত বাজার আছে, যেগুলো ইজারা দেওয়া হয়। হাটের দিনে কৃষক ও সাধারণ মানুষ হাতে করে পণ্য এনে বিক্রি করেন। তারা সড়কের জায়গা দখল করেন না। কিন্তু কিছু ব্যবসায়ী অবৈধভাবে স্থায়ী দোকান বসিয়ে নিয়মিত ব্যবসা করছেন—তাদের স্থাপনাই উচ্ছেদ করা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন