আগামী ১৬ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর চাঁদপুর ও সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় আগমন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি।
সোমবার (৪ মে) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন মেহেদী।
এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে সকল প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামে অতীতে শাহমাহমুদপুর ইউনিয়ন ছিল এগিয়ে। এই ইউনিয়নেই আগামী ১৬ মে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর আগমন। তাঁর এই আগমনকে আমরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন থেকে নেতাকর্মীরা স্বাগত জানাবো। এদিন সকাল ১১টায় মহামায়া থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবো। তিনি ঘোষেরহাটে বিশ্বখাল খনন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বিকাল ৩টায় চাঁদপুরের সূধী সমাবেশে অংশ নিবেন। আপনারা দলীয় নেতাকর্মীদের নিয়ে ঐ সমাবেশস্থলে চলে যাবেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় এতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, সহ সভাপতি মোশাররফ কারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বিল্লাল মল্লিক, বিএনপি নেতা শাহীন হাওলাদার, মিজান গাজী, জেলা যুবদলের সদস্য রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন