প্রকাশের সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২ । ২:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মাস্ক বিতরণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে উদয়ন শিশু বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়েছে।

৬ মার্চ রোববার সকালে কোমলমতি শিশুদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জীবন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মাস্ক বিতরণকালে চেম্বার সভাপতি বলেন, তোমরা নিয়মিত বিদ্যালয়ে আসবে। বিদ্যালয়ে আসার সময় অবশ্যই মাস্ক পরিধান করবে। সবসময় স্বাস্থ্যবিধি মনে চলবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন