প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ৮:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ রেসিডেনসিয়াল স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ রেসিডেনসিয়াল স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উৎসাহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) আয়োজিত অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের চেয়ারম্যান মোঃ কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এবং হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের প্রভাষক মাহমুদুল হাসান, হাজীগঞ্জ ইনসাফ হসপিটালের পরিচালক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হলে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন