প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২৬ । ৯:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের গ্রামীণ বাজারে মধুমতী ব্যাংকের এজেন্ট পয়েন্ট চালু

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গ্রামীণ বাজারে মধুমতী ব্যাংক পিএলসি’র একটি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এখন সহজে ব্যাংকিং সেবা নিতে পারবেন।
বুধবার (৬ মে) বিকেলে বাজারের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ আউটলেটের উদ্বোধন করা হয়। এটি মধুমতী ব্যাংকের ফরিদগঞ্জ শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে।
অনুষ্ঠানে ইভা স্টিল হাউজের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগের বিডিএম ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রতিনিধি এইচ. এম. আরশাদুর রহমান।
তিনি বলেন, তৃণমূলের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ওমর ফারুক। তিনি গ্রাহকদের জন্য ব্যাংকের বিভিন্ন সেবা তুলে ধরেন এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা শুভ মজুমদার ও আউটলেটের এজেন্ট মো. আরিফ পাটওয়ারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান খন্দকার, বিএনপি নেতা মোক্তার আহম্মদ খন্দকার ও মো. সেলিম খাঁন, শিক্ষক নজরুল ইসলাম মিন্টু, যুবদল নেতা আবুল হাসনাত নয়ন, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন খাঁন গাজী, সমাজসেবক আতিক খাঁন ও টিটু হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই এজেন্ট পয়েন্ট চালুর ফলে এলাকায় ব্যাংকিং সেবা সহজলভ্য হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী আয়োজন শেষ হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন