চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ইউসুফ মিয়াজী।
বর্তমানে কচুয়া উপজেলা বিএনপি (উত্তর)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং একজন তুখোড় ও মেধাবী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তাঁর এই নিয়োগের পর স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসী মনে করেন, বিদ্যালয়র শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।
সহ-শিক্ষা কার্যক্রম ও ক্রীড়া চর্চায় নতুন মাত্রা যুক্ত হবে।
নব-নির্বাচিত সভাপতি মোঃ ইউসুফ মিয়াজীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন যে, তিনি বিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গচনায় নিরলসভাবে কাজ করে যাবেন।
গত ৫-৫-২০২৬ ইং তারিখে বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এই এডহক কমিটি অনুমোদন দেন।

আবু সাঈদ, কচুয়া