প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৭:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৫ কারবারি গ্রেফতার

এস. এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
 বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির, পিয়াস বড়ুয়া, মোহাম্মদ নূরুল আলম ও এএসআই জুমাত হোসেন জুয়েলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে উপজেলার দক্ষিণ ধানুয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ ইসমাইল শেখ (৪০) ও লিটন চন্দ্র ওরফে মিঠন দাসকে (৩২)কে গ্রেফতার করা হয়। মাদক কারবারি ইসমাইল চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া শেখ বাড়ির সোলাইমান শেখের ছেলে। অপরদিকে লিটন চন্দ্র দাস ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ ধানুয়া এলাকার অমূল্য চন্দ্র দাসের ছেলে। পরে রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন (২২) ও শাকিলকে (১৮) গ্রেফতার করা হয়। শাহাদাত গৃদকালিন্দিয়া চৌকিদার বাড়ির শাহ আলমের ছেলে এবং শাকিল চরমান্দারী গ্রামের দীঘির বাড়ির আব্দুর রহিমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া উপজেলার বিষেরবন্দ এলাকায় পৃথক অভিযানে ৩ পিস ইয়াবাসহ দুলাল মল্লিককে (৪৪) গ্রেফতার করা হয়। তিনি বিষেরবন্দ মল্লিক বাড়ির শাহাদাত উল্লার ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন