প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৯:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে তৃণমূলের আলোচনায় যারা

মোহাম্মদ মোশারফ হোসেন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের রাজনীতিতে নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আসন্ন উপজেলা ছাত্রদলের কমিটিকে ঘিরে সভাপতি পদে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের তালিকায় উঠে এসেছে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান তালুকদার, শামসুদ্দিন খান নূর, ও যুগ্ম আহ্বায়ক কাদের দেওয়ানের নাম।

দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় এই তিন নেতা মাঠপর্যায়ে আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম ও দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগী নেতৃত্বের কারণে তাদের নিয়ে নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক আলোচনা দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়-বিগত সময়ে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে ফয়সাল হোসাইন, কাদের দেওয়ান ও শামসুদ্দিন খান নূর সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দলের দুঃসময়ে মাঠে থেকে সংগঠনকে গতিশীল রাখতে কাজ করায় তৃণমূল নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন তারা।

তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন-যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বের মাধ্যমে নতুন কমিটি গঠিত হলে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। একই সঙ্গে নতুন নেতৃত্বের হাত ধরে দলীয় কার্যক্রমে আসবে নতুন গতি।

এদিকে, সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা। এখন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন