সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার সভাপতি জাহাঙ্গীর হোসেনের বাবা হাজী আব্দুর রশিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বাতিঘর মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে মিলাদের আয়োজন করা হয়। এতে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারীর বাবা ও সভাপতি জাহাঙ্গীর হোসেনের বাবার আত্মার মাগফিরাত কামনা করা হয়৷ এছাড়াও সংগঠনটির সকল সদস্যের পরিবারের দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাতিঘর মানব কল্যাণ সংস্থার উপদেষ্টা ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, অর্থ বিষয়ক সম্পাদক মো. রনি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মো. মহিউদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্য, বাজারের ব্যবসায়ী ও মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি