প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬ । ১০:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর চিত্রলেখায় ১১১ প্রকারের খাবার নিয়ে উদ্বোধন হচ্ছে বু ক্যাফে

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর শহরের চিত্রলেখায় ১১১ প্রকারের খাবার নিয়ে উদ্বোধন হচ্ছে বু ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট।
১০ মে রোববার সকাল ১০টায় হাজি মহসীন রোডের গাজী আবাসিক হোটেলের ২য় তলায় আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে রেষ্টুরেন্টটি। যা সকাল হতে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকছে। উদ্বোধনের দিন হতেই খাবারে ২০% ছাড়সহ রয়েছে আকর্ষণীয় সব অফার।
সরজমিনে রেষ্টুরেন্টটি ঘুরে দেখা যায়, প্রিয়জন ও পরিবারকে সাথে নিয়ে খাবার খেতে এখানে আনন্দঘন মনোরোম পরিবেশ নিশ্চিতে দারুন সব আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। মূলত মজাদার সব ফাস্টফুড, কন্টিনেন্টাল ও থাই চাইনীজ থাকছে রেস্টুরেন্টটিতে।
বু ক্যাফে এন্ড রেষ্টুরেন্টের পরিচালক মোঃ দাদন বীন আলমগীর বলেন, ১১১ প্রকারের কোন খাবার অর্ডার করে ভোক্তাকে যাতে দীর্ঘসময় বসে অপেক্ষা করতে না হয় সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তার ওপর খাবারের গুনগত মান রক্ষায় আমরা বিশেষ নজরদারি রাখবো। এখানে স্টেক প্লেটার, সিজি ওয়ান চিকেন, সিজি ওয়ান বিফ প্লেটার থাকছে।
তিনি আরও বলেন, সকাল হতে বিকাল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্লেটার।এছাড়াও এখানে জন্মদিন, বিবাহ বার্ষিকীসহ পারিবারিক অনুষ্ঠান করারও সুযোগ থাকছে। এখানের যেকোন খাবার অনলাইনেও অর্ডার করা যাবে এবং হোম ডেলিভারির ব্যবস্থাও থাকছে। তাই আমাদের রেষ্টুরেন্টটিতে সুলভ মূল্যে ভালো খাবার খেতে সকলে আমন্ত্রিত।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন