প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬ । ১০:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে প্যাপিরাস পাঠাগারে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার।

শুক্রবার ৭ মে সন্ধ্যায় চাঁদপুর শহরের প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি ও বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে, প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে আলোচনা করেন, পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ-আলম, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, বিশিষ্ট আবৃত্তিকার আমির হোসেন বাপ্পি, অ্যাডভোকেট ইমাম হাসান সৈকত, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, লিজা ইসলাম জুজু ও কাজী ইলিয়াছ।

বাঁশি উৎসবের রূপকার অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, বিশ্বের দরবারে প্রথম বাংলাসাহিত্যের প্রতিনিধিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সুখ, দুঃখ এবং আনন্দ-বেদনার সাথি হচ্ছে রবীন্দ্রসাহিত্য। প্রতিটি উৎসবে এবং প্রতিটি ঋতুতে রবীন্দ্রনাথকেই আমার সবার আগে খুঁজে পাই।

অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন ও সাহিত্য’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।

সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন