কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নের বড় তুলাগাঁও গ্রামের অধিবাসি অসহায় আবু জাফর বাচ্চুর পৈত্রিক সম্পত্তি দখলে যেতে বাধা দিচ্ছে একই বাড়ির মৃত মনির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার রুবি।
ভুক্তভোগী আবু জাফর বাচ্চু বলেন,বড় তুলাগাঁও মৌজার নিজ বাড়ির ৬৭০ ও ৬৭১ দাগে ১ শতাংশ পৈত্রিক সম্পত্তির উপর ১শ বছর ধরে বসবাস করে আসছি। ওই জায়গায় পূর্বে আমাদের বসতঘর ছিলো।
একই বাড়ির তহমিনা আক্তার রুবি আমার সম্পত্তি জোরপূর্বক দখল করতে চেষ্টা করছে। তাহমিনা আক্তার রুবি তার বাড়ির সীমানা প্রাচীর শেষ করে তার নিজস্ব ভবন নির্মাণ করেন। দক্ষিণ পাশে তাহমিনার কোন কোন জায়গা নেই। তাহমিনার স্বামী জীবিত থাকা অবস্থায় বাড়ির লোকজন নিয়ে জরিপ করে সীমানা নির্ধারণ করে পিলার বসানো হয়, ওই সীমানা প্রাচীর বর্তমান এখনও রয়েছে। ওই সময় এই জায়গা নিয়ে কোন আপত্তি বা কোন অভিযোগ করেননি তামিনা আক্তার রবি।
তিনি আরো জানান, আমি অন্য জায়গায় ভবন নির্মাণ করার কারণে পুরাতন জায়গার উপর যে বসতঘর ছিল, ওই ঘরটি ভেঙ্গে ফেলি। ওই জায়গাটি ফাঁকা পেয়ে তাহামিনার অবৈধভাবে জোরপূর্বক দখল করতে চেষ্টা করছে। আমাকে হয়রানি উদ্দেশ্যে তাহমিনা আক্তার রুবি আমার বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
আমি উচ্চ আদালত ওই মামলার বিরুদ্ধে আপিল করলে আদালত তার মামলাটি খারিজ করে আপিল আমার পক্ষে আসে।
আদালতে সিদ্ধান্ত মোতাবেক আমার জায়গার উপর প্রতিপক্ষ তাহমিনা আক্তার রুবিকে নালিশী ভুমিতে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ রায়ের পর ওই জায়গায় না যাওয়ার জন্য তাহমিনা আক্তার রুবি নিজে কিংবা অন্যজনকে দিয়ে আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। যে কারনে আমি আদালতের রায় পেয়েও পুরনো বসত ঘরের জায়গা হামলা মামলার ভয়ে দখল নিতে পারছে না।
আমি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। অভিযুক্ত পক্ষের লোকজনদেরকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কচুয়া প্রতিনিধি